এসএসসি, এইচএসসি, গ্র্যাজুয়েট – সবার জন্য সুবর্ণ সুযোগ! বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে চাকরির নতুন বিজ্ঞপ্তি

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন নভোথিয়েটারে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৭টি পদে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১৭ সেপ্টেম্বর এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

শূন্য পদ ও যোগ্যতা

  • টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল) – ২ জন
    শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ৩ বছর মেয়াদি ডিপ্লোমা
    বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা
  • কম্পিউটার অপারেটর – ৩ জন
    শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সম্মান) বা সমমান
    বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা
  • সেলর – ২ জন
    শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি
    বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা
  • রাইড সিমুলেটর অপারেটর – ১ জন
    শিক্ষাগত যোগ্যতা: টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিকস/কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা (দ্বিতীয় শ্রেণি)
    বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
  • ডেটা এন্ট্রি অপারেটর – ১ জন
    শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান, বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে
    বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
  • টিকেট চেকার – ১ জন
    শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান
    বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
  • অফিস সহায়ক – ৬ জন
    শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ
    বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা

আবেদন করার নিয়ম

যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১১ অক্টোবর ২০২৫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top