মেডিকেল রিটেইনার নিয়োগ দেবে আইসিবি, বেতন ৪৫,০০০ টাকা

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) খণ্ডকালীন জনবল নিয়োগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘মেডিকেল রিটেইনার’ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

আবেদনকারীদের ন্যূনতম এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) স্বীকৃত হতে হবে। মেডিসিনে এফসিপিএস বা এমআরসিপি ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তবে যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে তা শিথিলযোগ্য। প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৬২ বছর।

চাকরির শর্তাবলি

  • মাসিক রিটেইনার ফি: ৪৫,০০০ টাকা
  • ঈদে দুটি বোনাস (প্রতি বোনাস ৫০%)
  • নববর্ষ ভাতা (২০%)
  • অফিস সময়: রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা
  • প্রয়োজনে কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা দিতে পারবেন (প্রতি ভিজিট ফি ২৫০ টাকা)
  • বার্ষিক ছুটি: সর্বোচ্চ ১০ দিন
  • নিয়োগের মেয়াদ: এক বছর (নবায়নযোগ্য)

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে:
উপমহাব্যবস্থাপক, অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, প্রধান কার্যালয়, বিডিবিএল ভবন (লেভেল–১৪), ৮, রাজউক এভিনিউ, ঢাকা–১০০০।

শেষ তারিখ

আবেদন করার শেষ তারিখ ৯ অক্টোবর ২০২৫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top